ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর উল্লেখযোগ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেন, আমি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতের উপর আরও শুল্ক চাপাতে চলেছি। স্থানীয় সময় মঙ্গলবার (৫ আগস্ট) সংবাদমাধ্যম সিএনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ হুমকি দেন।

ভারত রাশিয়ার থেকে জ্বালানি কেনা অব্যাহত রাখায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ভারত ভালো বাণিজ্যিক মিত্র নয়। কারণ তারা আমাদের সঙ্গে অনেক ব্যবসা (রপ্তানি) করে। কিন্তু আমরা তাদের সঙ্গে ব্যবসা (রপ্তানি) করি না। এ কারণে আমরা তাদের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছি। তবে আমি মনে করি আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমি এটি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করব। কারণ তারা রাশিয়ার তেল কিনছে।

এরআগে সোমবার ট্রাম্প ভারতের ওপর ২৫ শতাংশের বাইরে আরও শুল্ক আরোপের ঘোষণা দেন। ওই সময় তিনি অভিযোগ করেন, রাশিয়া ইউক্রেনে হত্যাকাণ্ড চালানো সত্ত্বেও ভারত তাদের তেল কিনছে। শুধু কিনছেই না, সেগুলো আবার খোলা বাজারে বিক্রি করে বেশি পরিমাণে লাভ করছে।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রাম্পের হুমকির মুখে জানিয়েছে, তাদের নিজেদের জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

২৪ ঘণ্টার মধ্যে ভারতের ওপর বাড়তি শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

আপডেট সময় ০১:২৫:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ অগাস্ট ২০২৫