ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মেসির দেহরক্ষী এবার লিগস কাপে নিষিদ্ধ

কিছুদিন আগেই মেজর লিগ সকারের অল স্টার ম্যাচ না খেলায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন লিওনেল মেসি। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফেরার পরও আলোচনা চলছেই। এরমধ্যেই নতুন আরেক নিষেধাজ্ঞার খবর শুনলেন মেসি। তবে এবার তিনি নিষিদ্ধ না হলেও হয়েছেন তার দেহরক্ষী।

লিগস কাপে নিষিদ্ধ করা হয়েছে লিওনেল মেসির দেহরক্ষী ইয়াসিন চুয়েকোকে। গেল বুধবার আতলাস ও ইন্টার মায়ামির খেলোয়াড়দের বাকবিতণ্ডায় জড়ানোর ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ হয়েছেন তিনি।

ইএসপিএনের খবর অনুযায়ী, আতলাস ও মায়ামির বিপক্ষে ম্যাচ শেষে বাকবিণ্ডায় জড়ান দুই দলের খেলোড়রা খেলোয়াড়রা। অনুমতি না থাকলেও সেটি থামাতে মাঠে প্রবেশ করেন মেসির দেহরক্ষী। যা নিয়ে অভিযোগ তোলে আতলাসের খেলোয়াড়রা। লিগস কাপের শৃঙ্খলা কমিটিকে জানানো হলে এই নিষেধাজ্ঞা নেমে আসে। তাকে টুর্নামেন্টের বাকি অংশে সব ধরনের টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ থেকে নিষিদ্ধ করা হয়েছে।

প্রথম অবস্থায় কেবল ইন্টার মায়ামির এক সদস্যকে নিষিদ্ধ করা হয়েছে জানা গেলেও পরে ইএসপিএন নিশ্চিত হতে পেরেছে তিনি মেসির দেহরক্ষী। ইয়াসিন চুয়েকো।

সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে টুর্নামেন্টের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, গত ৩০ জুলাই ম্যাচ শেষে মায়ামির ক্লাবের এক প্রতিনিধি পরিচয়পত্র ছাড়া নিষিদ্ধ এলাকায় প্রবেশ করেন এবং নিয়মবর্হিভূত আচরণ করেন। এতে নিষেধজ্ঞার পাশাপাশি মায়ামির ওপর অপ্রকাশিত অংকের অর্থদণ্ড আরোপ করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মেসির দেহরক্ষী এবার লিগস কাপে নিষিদ্ধ

আপডেট সময় ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫