ঢাকা ০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইরানে আদালত ভবনে গ্রেনেড হামলা, নিহত ৮

ইরানের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য সিস্তান-বালুচিস্তানে গ্রেনেড হামলায় কমপক্ষে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া হামলাকারী ৩ জনও এই ঘটনায় নিহত হয়েছেন।

শনিবার (২৬ জুলাই) সকালে রাজ্যের রাজধানী জাহেদানে ইরানের বিচারবিভাগের একটি ভবনে এই হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচারবিভাগ সংক্রান্ত সংবাদমাধ্যম মিজান অনলাইন।

মিজান অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, জাহেদানে বিচারবিভাগের একটি ভবনে হামলা হয়েছে। ঘটনাস্থলেই ৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১৩ জন। নিহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা আছে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারী গার্ড কর্পসের (আইআরজিসি) বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ব সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, হামলার পর পরই তৎপর হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং তাদের গুলিতে ৩ জন হামলাকারী নিহত হয়েছে।

সিস্তান-বালুচিস্তান পুলিশের উপ কমান্ডার আলিরেজা দালিরি ইরনাকে বলেছেন, হামলাকারীরা দর্শনার্থীর ছদ্মবেশে ভবনটিতে প্রবেশ করেছিল। ভবনে ঢোকার পর তারা নিজেদের সঙ্গে থাকা গ্রেনেড নিক্ষেপ করে। নিহতদের মধ্যে একটি এক বছরের শিশু এবং তার মা আছেন।

জইশ আল আদি নামের একটি গোষ্ঠী এ হামলার জন্য দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। আরবি জইশ আল আদির বাংলা অর্থ ‘ন্যায়বিচারের সেনাবাহিনী’। এই গোষ্ঠীটি পাকিস্তানভিত্তিক, তবে ইরানেও এদের সাংগঠনিক তৎপরতা আছে।

রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণপূর্বে অবস্থিত সিস্তান-বালুচিস্তান প্রদেশ ইরানের দরিদ্রতম এলাকাগুলোর মধ্যে একটি। একসময় পাকিস্তানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তান এই সিস্তান-বালুচিস্তানের অংশ ছিল।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইরানে আদালত ভবনে গ্রেনেড হামলা, নিহত ৮

আপডেট সময় ০৫:৫১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫