ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৫

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো প্রায় ৩০ জন। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, শুক্রবার পেরুর আন্দিজ পর্বতমালা এলাকায় বাসটি খাদে পড়ে দুর্ঘটনাটি ঘটেছে।

টারমা শহরের স্বাস্থ্য কর্মকর্তা আলডো টিনিও বলেন, এখন পর্যন্ত ১৫ জনের নিহত হওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। লাশ শনাক্তের কাজ চলছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বাসটি সড়ক থেকে উল্টে একটি খাদে পড়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে ৬০ জনেরও বেশি যাত্রী ছিল। একটি আঁকাবাঁকা সরু রাস্তা দিয়ে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। বাসটি লা মারসেড শহরের উদ্দেশে রাজধানী লিমা থেকে যাত্রা করেছিল। প্রায় দুই-তৃতীয়াংশ পথ পাড়ি দেয়ার পরেই এটি দুর্ঘটনার কবলে পড়ে।

দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই সেখানে জরুরি টিমের সদস্যরা উপস্থিত হয়েছেন।

দক্ষিণ আমেরিকার এই দেশটিতে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা। দ্রুতগতি ও রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে দেশটিতে প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, গত বছর মোট তিন হাজার ১৭৩টি সড়ক দুর্ঘটনাজনিত মৃত্যুর ঘটনা রেকর্ড করা হয়েছে। সূত্র : এএফপি

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পেরুতে বাস খাদে পড়ে নিহত ১৫

আপডেট সময় ১০:৪৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫