ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফকিরহাটে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, নোয়াখালীর সুধারম উপজেলার ছোট শ্রীরামপুর গ্রামের মৃত ইমরান হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন টিটু (৪৫), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চন্দ্রনগর গ্রাামের মুক্তার হোসেনের ছেলে মনির হোসেন (২৪) এবং একই জেলার লাকসাম উপজেলার কাগুইয়া গ্রামের সাফায়েত হোসেনের ছেলে আরমান (২২)।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বুধবার (২৩ জুলাই) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত পৌনে ৮টায় উপজেলার কাটাখালি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজজাক মীরসহ পুলিশের একটি দল।

অভিযানে একটি কাভার্ডভ্যানের পেছনের অংশ থেকে গাঁজার এই বড় চালান জব্দ করে পুলিশ। এসময় মাদক পরিবহনের দায়ে কাভার্ড ভ্যানসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করে।

মাদক বিরোধী অভিযানে অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন এসআই মো. মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানী এবং সঙ্গীয় পুলিশ সদস্যরা।

এ ঘটনায় রাতেই ফকিরহাট মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রাজজাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ স্যারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলমান রয়েছে।

জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে। আসামীদের বুধবার (২৩ জুলাই) সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফকিরহাটে ২০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:১৪:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫