ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু

দক্ষিণ কোরিয়ায় কয়েকদিনের টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।

জরুরি উদ্ধার তৎপরতা অব্যাহত থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ পর্যন্ত ১২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। খবর বিবিসির।

সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে দেশটির দক্ষিণাঞ্চলে যেখানে সানচেয়ং এলাকায় ছয়জন নিহত ও সাতজন নিখোঁজ রয়েছেন।বন্যার পানিতে হাজার হাজার সড়ক, ভবন ক্ষতিগ্রস্ত ও নিমজ্জিত হয়েছে। কৃষিজমি ধ্বংস হয়ে গেছে এবং বিপুল সংখ্যক গবাদিপশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃষ্টিপাত শুরু হওয়ার পর বুধবার থেকে অঞ্চলজুড়ে প্রায় দশ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এক সময় প্রায় একচল্লিশ হাজার পরিবার বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল।

দক্ষিণ ও মধ্যাঞ্চলের সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বৃষ্টিপাত কমে এলেও শনিবার রাতের পর থেকে তা উত্তর দিকে সরে এসেছে। রবিবার সিউল ও উত্তরাঞ্চলে আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে বিশেষ দুর্যোগ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছেন। সরকার ইতোমধ্যে একটি বহু সংস্থার সমন্বয়ে উদ্ধার ও পুনর্গঠন কার্যক্রম শুরু করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দক্ষিণ কোরিয়ায় বন্যা ও ভূমিধসে ১৪ জনের মৃত্যু

আপডেট সময় ০৬:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫