ঢাকা ১১:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ‘সিডেফ’ এর মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁ সদর উপজেলায় অনুষ্ঠিত হলো “Consumers Hope & Environment Development Foundation (CHEDF)” ও মানবাধিকার সংস্থা সিডেফ নওগাঁ জেলা কমিটির আয়োজনে একটি মানবাধিকার বিষয়ক কর্মশালা।

স্থানীয় ভিআইপি টাওয়ার, কাজীর মোড়, উকিলপাড়া রোডে ১৭জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় শুরু হওয়া এই কর্মসূচিতে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে কর্মশালায় উপস্থিত ছিলেন সিডেফ-এর চেয়ারম্যান আবদুল কাইউম সিদ্দিকী। তিনি তার বক্তব্যে মানবাধিকার রক্ষায় নাগরিক সচেতনতার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে মানবাধিকার সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ আতাউর রহমান, যিনি সিডেফ-এর স্থানীয় কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন।

কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে মানবাধিকার সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তথ্যবহুল সেশন পরিচালিত হয়। বক্তারা ব্যক্তি অধিকার, সামাজিক ন্যায়বিচার, এবং পরিবেশগত উন্নয়নে নাগরিক অংশগ্রহণের উপর গুরুত্বারোপ করেন। সিডেফ-এর প্রতিনিধি দল জানান, জেলা কমিটি অনুমোদনের মাধ্যমে স্থানীয় কার্যক্রমকে আরও জোরদার করা হবে।

সিডেফ-এর এ ধরনের আয়োজন দেশে মানবাধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ‘সিডেফ’ এর মানবাধিকার কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫