ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

‘সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে লং মার্চ: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের সন্ত্রাসীদের উপযুক্ত বিচার না হলে আমরা আবারও গোপালগঞ্জে লং মার্চ করব। সেবার কিন্তু আমরা ফিরে আসব না। গোপালগঞ্জের সাধারণ মানুষকে মুজিববাদ মুক্ত করব।

ফরিদপুরে পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে পথসভায় বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, এখনো সময় দিচ্ছি গোপালগঞ্জের সন্ত্রাসীদের গ্রেফতার করুন। সবাই কালই গোপালগঞ্জ যেতে চেয়েছেন। খুব শিগগিরই আমরা গোপালগঞ্জ যাব। তবে সরকারকে বলব গোপালগঞ্জের সাধারণ মানুষকে হেনস্তা করবেন না।

তিনি বলেন, আমাদের পদযাত্রা অব্যাহত থাকবে, এ যাত্রা থামবে না। ৬৪ জেলায় পদযাত্রা না করে আমরা ঘরে ফিরব না। মানুষের মুক্তির জন্য যে লড়াই, সেটাতে জয়ী হয়েই ফিরব।

৩ আগস্ট শহিদ মিনারে জুলাই ঘোষণাপত্র ও সনদের জন্য জড়ো হওয়ার কথা জানান তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

‘সন্ত্রাসীদের গ্রেফতার না করলে গোপালগঞ্জে লং মার্চ: নাহিদ ইসলাম

আপডেট সময় ০৫:৪২:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫