ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় অপর ট্রাকের চালক ও তার হেলপার মারা গেছেন। সোমবার (১৪ জুলাই) সকাল ৮টার দিকে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুর উপজেলার পুরনো তেল পাম্পের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

এতে ট্রাকের চালক রাজু আহমেদ (৩২) ও হেলপার এরফান ওরফে মিন্টু (২৮) মারা যান। তারা সাতক্ষীরার কলারোয়া উপজেলার বাসিন্দা।

যশোরের মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, সকালে যশোর থেকে সাতক্ষীরাগামী একটি মাছবোঝাই ট্রাক মণিরামপুর বাজারের তেল পাম্পের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। ওই সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকচালক রাজু ও হেলপার এরফান ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেন। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, চালক ও হেলপার নিহত

আপডেট সময় ০১:৪৬:২৯ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫