ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি রোববার লন্ডনের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি অনেকদিন ধরে অসুস্থ ছিলেন।

২০১৫ থেকে ২০২৩ পর্যন্ত টানা দুই মেয়াদে তিনি আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তার বয়স হয়েছিল ৮২ বছর।

নাইজেরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বোলা টিনুবুর মুখপাত্র রোববার এক বিবৃতিতে বলেছেন, “দীর্ঘদিন অসুস্থতায় ভোগার পর প্রেসিডেন্ট বুহারি আজ লন্ডনে প্রায় সাড়ে ৪টার (স্থানীয় সময়) দিকে মারা গেছেন।”

এই মুখপাত্র জানিয়েছেন, বুহারির মৃতদেহ নাইজেরিয়ায় নিয়ে যাওয়ার জন্য টিনুবু তার ভাইস প্রেসিডেন্ট কাশিম শেতিমা ও চিফ অব স্টাফকে লন্ডনে পাঠিয়েছেন। বুহারিকে নাইজেরিয়ার নিয়ে দাফন করা হবে।

নাইজেরিয়ার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মুসলিম ধর্মানুসারি বুহারিকে তার নিজ রাজ্য উত্তরপশ্চিমাঞ্চলীয় কাটসিনায় ধর্মীয় নিয়ম অনুযায়ী দাফন করা হবে।

বুহারি প্রথমে ১৯৮০-র দশকে একজন সামরিক শাসক হিসেবে নাইজেরিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন। ওই সময় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন তিনি। দুর্নীতিবিরোধী দৃঢ় রাজনীতির জন্য তিনি বেশ কিছু একনিষ্ঠ অনুসারি অর্জন করেছিলেন।

ট্যাগস

নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির মৃত্যু

আপডেট সময় ১১:৫৪:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫