ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ

 ‎নওগাঁর মান্দায় এক বিধবার বসতবাড়ির সামনে টিনের বেড়া ও বাথরুম নির্মাণ করে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর বর্ম্মতপাড়া গ্রামে। এ ঘটনায় বিধবার মেয়ে মালেকা বেগম বাদী হয়ে মান্দা থানায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের সিরাজুল ইসলাম (৫০) ও তার ছেলে নাজমুল হোসাইন (২৬)।

‎ভুক্তভোগী আলেকজান বেওয়া জানান, ২০১৬ সালে প্রতিপক্ষ শামসুল ইসলামের কাছে ৪ শতক জায়গা ক্রয় করে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কিন্তু আমার স্বামী মারা যাবার পর থেকে অভিযুক্তরা নানাভাবে মানসিক নির্যাতন ভয়-ভীতি হুমকি-ধমকি দিয়ে আমাদের হয়রানি করতে থাকে। এমতাবস্থায় গত ১৭ জুন তারা আমার ৪ শতক জায়গা বুঝিয়ে না দিয়েই জোরপূর্বক আমার বসত ঘর থেকে বের হওয়ার রাস্তা (অর্ধেকের বেশি) বন্ধ করে দেয়। এতে করে আমাদের চলাচলের রাস্তায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে।

তিনি আরো বলেন স্থানীয় মাতব্বর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এমনকি থানায় অভিযোগ দিলেও  ক্ষমতার দাপটে কাউকে তোয়াক্কা করে না। তাই তিনি তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তবে প্রতিপক্ষের শামসুল ইসলাম এসব অভিযোগ অস্বীকার করে তিনি বলেন তিনি বলেন, ইতিপূর্বে বহুবার সালিশ দরবার হয়েছে। তাদের চার শতক জায়গা তাদেরকে দেওয়া আছে, আমরা তাকে যেটুকু রাস্তা দিয়েছি এর বেশি দিতে পারব না বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

স্থানীয় জনপ্রতিনিধি এস এম লাবলু জানান, ইতিপূর্বে সালিশ দরবার হয়েছে কিন্তু শামসুল গংরা কারো কোন কথাই তোয়াক্কা করে না এজন্য বিষয়টি নিরসন করা সম্ভব হয়নি।

‎এ ব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে এক বিধবার বসতঘরের রাস্তা বন্ধের অভিযোগ

আপডেট সময় ০৫:২১:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫