ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ‘হাস্যকর’ : ট্রাম্প

মার্কিন ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক কাঠামো দ্বিদলীয়, সেখানে তৃতীয় দল বিভ্রান্তি ছাড়া কিছুই নয়।

রোববার নিউ জার্সি থেকে ওয়াশিংটন যাওয়ার পথে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি বলেন, “আমার দৃষ্টিতে তৃতীয় কোনো দল খোলা হাস্যকর। রিপাবলিকান পার্টি শক্ত অবস্থানে আছে, ডেমোক্র্যাটরা পথ হারিয়ে ফেলেছে। মাস্ক চাইলে এটা নিয়ে মজা করতে পারেন।”

এরপর নিজের সোশ্যাল মিডিয়া ‘ট্রুথ সোশ্যালে’ মাস্ককে উদ্দেশ করে ট্রাম্প লেখেন, “ইলন পুরোপুরি পথভ্রষ্ট হয়েছেন। গত পাঁচ সপ্তাহে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন।”

ট্রাম্পের ‘বিগ, বিউটিফুল বিল’ নামের বাজেট আইনের বিরোধিতা করে মাস্ক শনিবার ‘আমেরিকা পার্টি’ গঠনের ঘোষণা দেন। মাস্ক বলেন, এই আইন যুক্তরাষ্ট্রকে দেউলিয়া করে দেবে।

এর পাল্টায় ট্রাম্প হুমকি দেন, টেসলা ও স্পেসএক্সের সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল করা হতে পারে।

এছাড়া নাসার প্রশাসক পদে মাস্কঘনিষ্ঠ জ্যারেড আইজ্যাকম্যানের মনোনয়ন প্রত্যাহারের কারণ হিসেবে ট্রাম্প বলেন, “মহাকাশ ব্যবসার সঙ্গে জড়িত কারও হাতে নাসার নেতৃত্ব তুলে দেওয়া অনুপযুক্ত।”

নির্বাচনের আগে মাস্ক ও ট্রাম্প ঘনিষ্ঠ থাকলেও ‘বিগ, বিউটিফুল বিল’–কে ঘিরেই তাদের মধ্যে দ্বন্দ্ব চূড়ায় পৌঁছায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইলন মাস্কের রাজনৈতিক দল গঠনের উদ্যোগ ‘হাস্যকর’ : ট্রাম্প

আপডেট সময় ০৪:২৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫