ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

সিলেটে আবারও করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। সবশেষ মঙ্গলবার (১ জুলাই) রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ৮০ বছর বয়সী এক বৃদ্ধা।

হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মো. মিজানুর রহমান জানান, মৃত নারী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা। তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে নানা জটিল রোগেও ভুগছিলেন। এর আগে ২৬ জুন সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষায় একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বর্তমানে সিলেট জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে।

স্বাস্থ্য সংশ্লিষ্টরা করোনার নতুন এ সংক্রমণ ঠেকাতে সবাইকে সতর্ক ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সিলেটে করোনায় আরও একজনের মৃত্যু

আপডেট সময় ০৩:২৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫