ঢাকা ০৭:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ আজহার মাহমুদ

পাকিস্তান টেস্ট দলের অন্তর্বর্তী প্রধান কোচ হয়েছেন দেশটির সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদ। এর আগে পাকিস্তানের বোলিং কোচ ও সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দায়িত্ব পালন করবেন সাবেক এই পাক অলরাউন্ডার।

আজহার মাহমুদকে টেস্টে দলের কোচের দায়িত্ব দিয়ে এক বিবৃতিতে পিসিবি জানায়, ‘বর্ষিয়ান ক্রিকেট চিন্তক আজহার মাহমুদ বিপুল অভিজ্ঞতা নিয়ে এই ভূমিকায় কাজ করবেন। তিনি জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। দলের কৌশল নির্ধারণে তার বড় ভূমিকা ছিলো। খেলাটা নিয়ে তার গভীর জ্ঞান, আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতার পাশাপাশি ইংলিশ কাউন্টির সাফল্য তাকে ব্যতিক্রমী করে তুলেছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কাউন্টিতে দুইটি চ্যাম্পিয়নশিপ টাইটেল জয় তার লাল বলের অর্জনকে তুলে ধরে। পিসিবিব আত্মবিশ্বাসী আজহার তার দিক নির্দেশনা দিয়ে দলের শক্তি, শৃঙ্খলা ও পারফরম্যান্স ফিরিয়ে আনবেন।’

আজহারের প্রথম অ্যাসাইনমেন্ট হবে চলতি বছরের শেষ দিকে। এ সময় পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে আসবে দক্ষিণ আফ্রিকা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাকিস্তান টেস্ট দলের নতুন কোচ আজহার মাহমুদ

আপডেট সময় ০৪:৪৩:১৮ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫