ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

ঝিনাইদহ সদরে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল রবিবার দুপুরের সদর উপজেলার উত্তর সমশপুর গ্রামে এই ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে একই দিন রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে ঘটনার পর অভিযুক্ত প্রতিবেশী তানভীর হোসেন ওরফে সোহেল মণ্ডলকে (৩২) উপজেলার উত্তর সমশপুর গ্রামের একটি দোকান থেকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় রাত ১টার দিকে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সদর থানায় সোহেল মণ্ডলকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন।

জানা যায়, গতকাল রবিবার দুপুরে ১২ বছর বয়সী ওই কিশোরী প্রতিবেশী সোহেল মণ্ডলের বাড়িতে যায়। সেসময় সোহেল তার শিশু সন্তানকে কোলে নেওয়ার কথা বলে ওই কিশোরীকে নিজের ঘরে ডেকে নিয়ে মুখ চেপে ধর্ষণ করে। এরপর বাড়ি ফিরে আসলে সন্ধ্যায় ওই কিশোরীর শারীরিক যন্ত্রণা শুরু হয়। তখন সে তার মাকে বিষয়টি জানায়। এরপরই বিষয়টি জানাজানি হয়।

ভুক্তভোগী কিশোরীর মা বলেন, ‘আমার মেয়ে লেখাপড়া করে না। বাড়িতেই থাকে। মাঝেমধ্যে প্রতিবেশী সোহেল মণ্ডলের বাড়িতে যায়, সেখানে তার ছোট শিশুকে কোলে নেয়। গতকালও একইভাবে তাদের বাড়িতে যায়। তখন সোহেল বাচ্চাকে কোলে নেওয়ার কথা বলে ঘরে ডেকে নিয়ে এই নির্যাতন করে। প্রশাসন যেন সঠিক তদন্ত করে এর সঠিক বিচার করে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘থানায় মামলার পর অভিযুক্ত আসামি সোহেল মণ্ডলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঝিনাইদহে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

আপডেট সময় ০৩:৫৮:৫২ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫