ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপি’র ডিবি, গুলশান বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- নুর জোহার (৪০)। তার বাড়ি কক্সবাজারের টেকনাফে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, গতকাল রাত ৯টার দিকে যাত্রাবাড়ীর সায়দাবাদ হুজুরবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করে ডিবি-গুলশান বিভাগের একটি দল।

ডিএমপি’র ডিবি-গুলশান সূত্রে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সায়দাবাদ হুজুরবাড়ী গেইট আর কে কলেজ এলাকায় এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছিলেন বলে জানতে পারে। পরে পুলিশ আর কে কলেজ সংলগ্ন লাবিবা ক্লাসিক লিমিটেড বাস কাউন্টারের সামনে পাকা রাস্তার ওপর থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ নুর জোহারকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ডিএমপি’র যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্র আরও জানায়, নুর জোহার অনেকদিন ধরে কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে ইয়াবা ট্যাবলেট ঢাকায় এনে বিক্রি করে আসছে।

এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানানো হয়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

তিন হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় ০১:৩১:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫