ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

বরিশালের উজিরপুরে রাতের অন্ধকারে দুই ট্রাকের ভয়াবহ সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুইজন। গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সোনার বাংলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন উজিরপুর উপজেলার মার্দশী গ্রামের ইউনিয়ন পরিষদ সদস্য দুলাল হোসেনের ছেলে সবুজ হাওলাদার (৩০), যিনি দুর্ঘটনার সময় রাস্তা পার হচ্ছিলেন। অন্যজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বর্গিরচর গ্রামের রতনের ছেলে সোহেল (২০), যিনি একটি আমবোঝাই ট্রাকের সহকারী ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি টাইলসবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৮৫৩৬) সোনার বাংলা এলাকায় সড়কের ওপর দাঁড়িয়ে ছিল। এমন সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বরিশালগামী একটি আমবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০১৮৬) দ্রুতগতিতে এসে পেছন থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আমবোঝাই ট্রাকের হেলপার সোহেল।

এ দুর্ঘটনায় পথচারী সবুজ হাওলাদারও গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. শরীফ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় আটকে পড়া হেলপারের মরদেহ উদ্ধার করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম দুইজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরিশালে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ১১:৫০:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫