ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ফিলিস্তিনকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান সৌদি আরবের

ফিলিস্তিন সরকারের আর্থিক সংকট মোকাবেলায় ৩০ মিলিয়ন ডলারের কিস্তি সহায়তা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার (২৭ জুন) জর্ডানের রাজধানী আম্মানে আয়োজিত এক অনুষ্ঠানে ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতার সৌদি দূতাবাসের কাছ থেকে এই অর্থ গ্রহণ করেন।

জর্ডানে সৌদি দূতাবাসের ভারপ্রাপ্ত চার্জ ডি’অ্যাফেয়ার্স মোহাম্মদ মুনিস এ অনুদান হস্তান্তর করেন। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক ও মানবিক কষ্ট লাঘবে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ। এটি ২০২৫ সালের জন্য সৌদি আরবের অব্যাহত সমর্থনের অংশ।

ফিলিস্তিনের অর্থমন্ত্রী ওমর আল-বিতার সৌদি আরবের রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের কারণে তৈরি আর্থিক সংকটে সৌদি সহায়তা ফিলিস্তিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতি ফিলিস্তিনি রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস ও প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফার পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

সৌদি প্রতিনিধি মুনিস জানান, বিগত বছরগুলোতে সৌদি আরব ফিলিস্তিনে প্রায় ৫.৩ বিলিয়ন ডলার মানবিক, ত্রাণ ও উন্নয়ন সহায়তা প্রদান করেছে। যা ফিলিস্তিনের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠায় তাদের অটল সমর্থনেরই প্রতিফলন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ফিলিস্তিনকে ৩০ মিলিয়ন ডলার সহায়তা প্রদান সৌদি আরবের

আপডেট সময় ০১:৪৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫