ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইরানে আবারও তীব্র হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত সরকারি লক্ষ্যবস্তুতে ‘তীব্র হামলা’ চালিয়ে কঠোর জবাব দেওয়ার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ।

আশ্রয়কেন্দ্র থেকে ইসরায়েলিদের বেরিয়ে আসা নিরাপদ বলে জানানোর কিছুক্ষণ পরেই এই নির্দেশ দেওয়া হলো।

এর আগে, ইরান থেকে ফের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে অভিযোগ করেন ইসরায়েল কাটজ। এরপরই তিনি যুদ্ধবিরতির শর্ত ভাঙায় তেহরানকে কঠোর জবাব দেওয়ার জন্য ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দেন।

এদিকে, টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরান দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং দুটিই প্রতিহত করা হয়েছে।

তবে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোনো হামলার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়নি। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘ইসরায়েল যদি হামলা বন্ধ করে, তাহলেই ইরান প্রতিক্রিয়া বা পাল্টা হামলা বন্ধ রাখবে’। অর্থাৎ, ইরান যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়েছে শর্তসাপেক্ষে।

সূত্র : আলজাজিরা

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইরানে আবারও তীব্র হামলার নির্দেশ ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৩:২৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫