ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলেন খামেনি

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি পুরনো এক সতর্কবার্তা আবারও সামনে এনেছেন। শনিবার খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও শেয়ার করে হুঁশিয়ারি দেওয়া হয় যুক্তরাষ্ট্রকে।

ভিডিওতে খামেনি বলেন, ‘যদি যুক্তরাষ্ট্র ইরান-ইসরায়েল সংঘাতে প্রবেশ করে, তবে তারা নিজেরাই ভয়াবহ ক্ষতির মুখোমুখি হবে। এই ক্ষতি হবে ইরানের ক্ষতির চেয়েও অনেক বেশি।’

খামেনির কার্যালয় থেকে প্রকাশিত ভিডিও বার্তাটিকে অনেকেই যুক্তরাষ্ট্রের প্রতি একটি কৌশলগত বার্তা হিসেবে দেখছেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহান—এই তিনটি পারমাণবিক স্থাপনায় সফল হামলা চালিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে তিনি লিখেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছি এবং আমাদের সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’

এমন পরিস্থিতিতে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা এক নতুন মাত্রায় পৌঁছেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি এই টানাপড়েন আরও বাড়ে, তবে তা মধ্যপ্রাচ্যসহ বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিকে বড় ধরনের হুমকির মুখে ফেলতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিলেন খামেনি

আপডেট সময় ১১:২০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫