ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরগুনায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

বরগুনার আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন আহত হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার গাজীপুর সিনিয়র ফাজিল মাদরাসার ইবতেদায়ী শাখার সিনিয়র শিক্ষক মৌলবী আব্দুল আজিজ (৫৫), তার মেয়ে মোছাদ্দিকা (২৫), বেয়াইন খালেদা (৪৫)।

তাদের বাড়ি উপজেলার আঠারগাছিয়া ইউনিয়নের সোনাখালী গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে কুয়াকাটার উদ্দেশে ছেড়ে আসা ইকরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস আমতলী-পটুয়াখালী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়কে কেওয়াবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের উত্তর পাশের রাস্তায় (আকবারিয়া মাদরাসা সড়ক) পৌঁছালে যাত্রীবোঝাই একটি ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজি বাইকটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ইজি বাইকে থাকা দুই আরোহী বাবা-মেয়ে এতে ঘটনাস্থলেই মারা যান।

এ ছাড়া শিশুসহ আরো ৫ জন আহত হয়। গুরুতর আহত খালেদা বেগমকে চিকিৎসার জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান। স্থানীয়দের সহায়তায় নিহতদের উদ্ধার করে এবং আহতদের চিকিৎসার জন্য আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম আরিফ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরগুনায় সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩

আপডেট সময় ০৬:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫