ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্র ও মোসাদের একটি অভিযান পরিকল্পনা কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

মঙ্গলবার ইরানি বার্তা সংস্থা তাসনিম ও কাতার ভিত্তিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে এ তথ্য।

এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, তাদের অ্যারোস্পেস ফোর্স ইউনিটগুলি মোসাদের বিরুদ্ধে কার্যকর অভিযান পরিচালনা করেছে। অত্যন্ত উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা সুরক্ষিত থাকা সত্ত্বেও তারা ইসরায়েলের হার্জেলিয়ার গোয়েন্দা ভবন, মোসাদ এবং আমান সামরিক গোয়েন্দা সংস্থাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এই দাবির কোনো উত্তর পাওয়া যায়নি।

আইআরজিসি আরও জানিয়েছে, এখন আগুন জ্বলছে ধ্বংসপ্রাপ্ত কেন্দ্রে।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, মধ্য উপকূলীয় শহর হার্জেলিয়ায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তারা এটিকে ‘সংবেদনশীল লক্ষ্যবস্তু’ বলে উল্লেখ করে, যা সাধারণত কোনো সামরিক বা কৌশলগত স্থাপনার ইঙ্গিত দেয়।

ইতোমধ্যেই পঞ্চম দিনে গড়িয়েছে ইসরায়েল-ইরান সংঘাত। গত শুক্রবার ইসরায়েল প্রথমে ইরানে হামলা চালায়। পরে ইরান ইসরায়েলে পাল্টা হামলা চালায়। সেই থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছেই। -সূত্র: আল-জাজিরা।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইসরায়েলে মোসাদের কার্যালয়ে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আপডেট সময় ০৫:৫৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫