ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রামুতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৭

কক্সবাজারের রামুতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৮ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার ছেলে শিশু মো. রিয়াদ (১২)। অপরজন হলেন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংশু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

রামু হাইওয়ে থানার ওসি নাছির উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি স্থানীয়দের বরাতে জানান, চট্টগ্রামগামী পূরবী পরিবহনের একটি বাস ও কক্সবাজারমুখী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি উল্টে ধানক্ষেতে পড়ে যায়। এতে আরও ৭ জন যাত্রী আহত হন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাস ও কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান। নিহতদের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

স্থানীয়দের দাবি, লবণবোঝাই ট্রাক ও পিকআপ ভ্যান থেকে গলে পড়া লবণ পানির কারণে সড়কটি পিচ্ছিল হয়ে গেছে। ফলে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণ হারিয়ে বারবার দুর্ঘটনার শিকার হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রামুতে বাস-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ৩, আহত ৭

আপডেট সময় ১২:১৩:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫