ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জনতার হাতে আটক বিএসএফ সদস্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যকে আটক করা হয়েছে।

বুধবার (৪ জুন) সকালের দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর-টেক সীমান্ত থেকে তাকে আটক করেন স্থানীয় বাসিন্দারা।পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর কাছে সোপর্দ করেন তারা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু।

পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বলে জানায় বিজিবি।

এর আগে বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার জোহরপুর সীমান্তের সাত রশিয়া গ্রামে ছাগলকে ধাওয়া করতে এসে জনতার হাতে আটক হন ভারতের নুরপুর ক্যাম্পের সিনিয়র কনস্টেবল গণেশ মূর্তি (৪৩)। এসময় তার সঙ্গে অন্যজন পালিয়ে ভারতে চলে যান।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, জহুরপুর বিওপির সীমানায় একটি ছাগলকে ধাওয়া করে অস্ত্র ও গোলাবারুদ নিয়ে মদ্যপ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়েন দুইজন বিএসএফ সদস্য। এসময় স্থানীয় জনতা তাদের একজনকে আটক করে রাখে।

তিনি আরও বলেন, বিধি মোতাবেক বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে গণেশ মূর্তিকে হস্তান্তর করা হয়েছে। পতাকা বৈঠকে অবৈধ অনুপ্রবেশের ব্যাপারে বিজিবির পক্ষ থেকে জোর প্রতিবাদ জানানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে জনতার হাতে আটক বিএসএফ সদস্য

আপডেট সময় ০৪:৩৯:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫