ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

সারজিস আলমের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দাখিল করেছেন এক আইনজীবী। হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় এমন পদক্ষেপ নিয়েছেন তিনি।

এর আগে, শনিবার (২৪ মে) উচ্চ আদালত সম্পর্কে সারজিসের দেওয়া স্ট্যাটাস ‘মর্যাদাহানিকর’ ও ‘অবমাননাকর’ উল্লেখ করে তাকে নোটিশ পাঠিয়েছিলেন ওই আইনিজীবী। সেই নোটিশের জবাব না পেয়ে বুধবার (২৮ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অভিযোগ দাখিল করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

শনিবারের ওই নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে সারজিস আলমকে স্ট্যাটাসের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে অনুরোধ করা হয়েছিল। এ ছাড়াও নোটিশ গ্রহণের দু-ঘণ্টার মধ্যে প্রকাশ্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশের জনগণের কাছেও তাকে নিঃশর্ত ক্ষমা চাইতে অনুরোধ জানানো হয়। তা না হলে সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবেন বলে নোটিশে উল্লেখ করেছিলেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

সেদিন মো. জসিম উদ্দিন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রেজিস্ট্রি ডাকযোগে সকাল ১০টার দিকে সারজিস আলমকে আদালত অবমাননার অভিযোগে নোটিশটি পাঠানো হয়েছে।

ট্যাগস

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

সারজিস আলমের বিরুদ্ধে হাইকোর্টে অভিযোগ দাখিল

আপডেট সময় ০৫:১৬:০৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫