ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

এবার হজের খুতবা দেবেন শেখ সালেহ বিন হুমাইদ

চলতি হজ মৌসুমে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ। আগামী ৯ জিলহজ হজে অংশগ্রহণকারী মুসলমানদের উদ্দেশ্যে আরাফাহর ময়দানে হজের খুতবা দেবেন তিনি। সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ফরমানে তাকে আরাফাহর দিনে খুতবা দেওয়ার অনুমোদন দেন। হারামাইন শরিফাইনভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য জানিয়েছে।

৯ জিলহজ আরাফার দিন মসজিদে নামিরাহ থেকে প্রদত্ত খুতবা হজের অন্যতম তাৎপর্যপূর্ণ অংশ। বিদায় হজে রাসূলুল্লাহ (সা.) এখানেই ঐতিহাসিক খুতবা প্রদান করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রতিবছর আরাফা দিবসে এখান থেকে দেওয়া খুতবায় হাজিদের জন্য আধ্যাত্মিক নির্দেশনা ও মানবিক বার্তা তুলে ধরা হয়। এ বছর সউদী আরবের উম্মুল কুরা হিজরী ক্যালেন্ডার অনুযায়ী ২০২৫ সালের ৫ জুন বৃহস্পতিবার ১৪৪৬ হিজরীর ৯ জিলহজ নির্ধারিত হয়েছে। এই দিনেই আরাফার ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।

সউদী সরকারের উদ্যোগে হজের খুতবা বিশ্বের প্রায় ২০টি ভাষায় সরাসরি সম্প্রচার করা হবে। যার মধ্যে বাংলা ভাষাও থাকবে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা মুসলিম সম্প্রদায়ের কাছে হজের তাৎপর্য পৌঁছে দিতে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শায়খ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ ১৯৫০ সালে সউদী আরবের কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে জন্মগ্রহণ করেন। তিনি উম্মু আলকুরা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামি ফিকহ ও তার মূলনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি দীর্ঘদিন ধরে মসজিদুল হারামে ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি সউদী আরবের শূরা কাউন্সিলের স্পিকার, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের চেয়ারম্যান এবং আন্তর্জাতিক ইসলামিক ফিকহ একাডেমির সভাপতির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। ইসলামি জ্ঞান, হিকমাহ ও বিচারিক নেতৃত্বে তার অবদান মুসলিম বিশ্বে গভীরভাবে প্রশংসিত। তার বক্তৃতা, বিশ্লেষণ ও প্রজ্ঞাপূর্ণ দৃষ্টিভঙ্গি তাকে আন্তর্জাতিক অঙ্গনে একজন শ্রদ্ধেয় আলেম হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

এবার হজের খুতবা দেবেন শেখ সালেহ বিন হুমাইদ

আপডেট সময় ০৬:৩১:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫