ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ

সিলেট ও মৌলভীবাজার সীমান্ত দিয়ে এক রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৫৩ জনকে বাংলাদেশে পুশইন করেছে। শনিবার (২৪ মে) গভীর রাত থেকে রোববার (২৫ মে) সকাল পর্যন্ত চলে এই পুশইনের ঘটনা। সীমান্ত অতিক্রমের সঙ্গে সঙ্গেই সবাইকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর সীমান্ত দিয়ে ৭৯ জন, পাল্লাথল দিয়ে ৪২ জন এবং সিলেটের বিয়ানীবাজার উপজেলার নয়গ্রাম সীমান্ত দিয়ে ৩২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়া হয়।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান জানান, রাত আনুমানিক আড়াইটা থেকে সীমান্তে নজরদারি বাড়ানো হয়। তখনই দেখতে পাই ঘন জঙ্গল ও বিলপথ ব্যবহার করে বিএসএফ পুশইন করছে। আমরা সঙ্গে সঙ্গে সবাইকে আটক করি। তাদের পরিচয় শনাক্তে কাজ চলছে।

এ নিয়ে গত এক মাসে সিলেট সীমান্ত দিয়ে বিএসএফ-এর মাধ্যমে পুশইনের সংখ্যা দাঁড়াল ১৯০ জনে। এর আগে ১৪ মে কানাইঘাট সীমান্ত দিয়ে ১৬ জন, ২৪ মে আরও ২১ জনকে পুশইন করা হয়েছিল।

বিজিবি বলছে, রাত আড়াইটা থেকে ঘন জঙ্গল ও বিলের মধ্য দিয়ে তাদের বাংলাদেশে পাঠানো হয়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান পুশইনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটককৃতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

সীমান্ত দিয়ে ১৫৩ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় ০৪:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫