ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বনানীতে একটি কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

আজ (২৫ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল সারওয়ার।

তিনি জানান, কাকলী বাসস্ট্যান্ডের কাছে দুর্ঘটনাটি ঘটে। মোটরসাইকেলটি মহাখালীর দিকে যাচ্ছিল। ট্রাকচাপায় ঘটনাস্থলেই ভুক্তভোগী দুইজনের মৃত্যু হয়।

নিহতদের একজনের নাম আশফাকুর রহমান আসিফ বলে জানা গেলেও অন্যজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বনানী ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাগর কুমার ঘোষ গণমাধ্যমকে জানান, “একটি নির্মাণ প্রতিষ্ঠানের কংক্রিট মিক্সার ট্রাকের চাপায় তারা নিহত হয়েছেন।”

তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় আক্রান্ত মোটরসাইকেলটি বনানী থানায় নেওয়া হয়েছে।

ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছেন বলেও জানায় পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বনানীতে ট্রাকচাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ১২:৩৭:০৭ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫