ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুমিল্লায় বৃষ্টিতে জমা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের ডোবায় পড়ে জিহাদ ও রায়হান নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদের বয়স ৫ ও রায়হানের সাড়ে ৩ বছর।

মঙ্গলবার দুপুরে উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

মৃত শিশু জিহাদ জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে জলিল মিয়ার ছেলে এবং রায়হান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা এলাকার রুবেল মিয়ার ছেলে।

শিশু রায়হান তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। মৃত দুই শিশু সম্পর্কে মামা-ভাগনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুই শিশু- জিহাদ ও রায়হান একসঙ্গে বাড়ির উঠোনে খেলা করছিল। কিছুসময় পর তাদেরকে উঠোনে দেখতে না পেয়ে স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের সম্প্রতি মাটি কেটে তৈরি করা ডোবায় বৃষ্টির জমা পানিতে তাদের খোঁজ করলে সেখানে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাদের উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফাহমিদা ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।

পানিতে ডুবে দুইশিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, দুই শিশুর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুমিল্লায় বৃষ্টিতে জমা পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

আপডেট সময় ০৩:৩৯:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫