ঢাকা ০৪:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

নড়াইলে ইজিবাইকচালকে হত্যা, ২ জনরে মৃত্যুদণ্ড

নড়াইলে ইজিবাইকচালকে  হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে বিশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় দেন। এসময় অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা নামের একজনকে বেকসুর খালাস দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- নড়াইল সদর উপজেলার হবখালি ইউনিয়নের কোমখালী গ্রামের মুনজুর শেখের ছেলে শাহিন শেখ (২৪) এবং একই গ্রামের আজিবার খাঁর ছেলে রমজান খাঁ (২৯)। রায় ঘোষণার সময় আসামিরা অনুপস্থিত ছিলেন।

নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২৪ নভেম্বর বিকেলে নড়াইল সদর উপজেলার ডাঙ্গা সিঙ্গিয়া গ্রামের চান মিয়া মোল্যার ছেলে ইজিবাইকচালক আবু রোহান মোল্যা (২০) ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দুইজন যাত্রী নিয়ে সিঙ্গিয়া বাজার থেকে মাইজপাড়ার দিকে যান। এরপর রোহান আর বাড়িতে ফিরে আসেননি।

এ ঘটনার পরের দিন (২৫ নভেম্বর) সকালে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রোহানের বাবা চান মিয়া। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে মাইজপাড়া-গাবতলা সড়কের বামনহাট এলাকায় রাস্তার পাশের জমি থেকে রোহানের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় একটি মামলা করা হয়। পরে তদন্ত শেষে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৩ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করা হয়। মামলায় ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামি আদালত দুইজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

নড়াইলে ইজিবাইকচালকে হত্যা, ২ জনরে মৃত্যুদণ্ড

আপডেট সময় ০৪:১৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫