ঢাকা ০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩ জন।

সোমবার (১৯ মে) সকাল ৭টার দিকে উপজেলার দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঠাকুরগাঁওয়ের হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয়ের অডিটর জুলফিকার আলী, অডিটর দেলাওয়ার হোসেন, সুপার ইমরুল হোসেন ও গাড়িচালক মানিক। তারা সবাই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা। আহতরা হলেন, একই দপ্তরের অডিটর আল-মামুন, আবদুস মান্নান ও মোহাম্মদ নাহিদ। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে স্থানীয় লোকজন।

বীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন সাব অফিসার মো. মসলেম উদ্দিন জানান, মাইক্রোবাস যোগে ঠাকুরগাঁও হতে রংপুর যাওয়ার পথে বাবলু ফার্মের সামনে বিপরীতমুখী একটি সিমেন্টবাহী ট্রাকের সাথে মুখোমুখী সংঘর্ষ বাধে। এতে মাইক্রোবাসের চালক মানিক হোসেন এবং যাত্রী মোঃ দেলোয়ার হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। মাইক্রোবাস এবং ট্রাক সংঘর্ষে রাস্তার ধারে পড়ে যায় বলে তিনি আরও জানান।

দিনাজপুরের দশমাইল হাইওয়ে পুলিশের ওসি মোঃ ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া শুরু করেছে হাইওয়ে পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪

আপডেট সময় ০১:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫