ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টার দিকে সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

বিদ্যুৎস্পৃষ্টে নিহতরা হলেন- কামালের পাড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে মিলন মিয়া (২৮), একরামুল হকের ছেলে মোশারফ হোসেন এবং মৃত সাহেব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্বজনরা জানান, সকালে মিলন মিয়া তার ঘরের চালায় উঠে গাছের পাতা পরিষ্কার করছিলেন। একপর্যায়ে তিনি পাশের আরেকটি ঘরের টিনের চালায় পা রাখলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে চাচা আফজাল হোসেন ও মোশারফ হোসেন এগিয়ে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্থানীয়রা আহত অবস্থায় তিনজনকেই উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কামালের পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য আলেয়া বেগমের স্বামী আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, “একই পরিবারের তিনজনের মৃত্যু খুবই হৃদয়বিদারক ঘটনা।”

এ বিষয়ে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম জানান,নিহত তিনজনের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরবর্তীতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৫:৩৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫