ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ার আলোচিত সন্ত্রাসী ঝুমুর সরকার গ্রেপ্তার

বগুড়া শহরের আলোচিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী, পলাতক আসামি ঝুমুর সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি। শুক্রবার (৯ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতার ঝুমুর সরকার শহরের চক সূত্রাপুর কসাইপাড়া এলাকার মজিবর রহমান সরকারের ছেলে। এছাড়াও তিনি আলোচিত মতিন কাউন্সিলরের ভাই এবং শহরের অপরাধজগতের পরিচিত মুখ। এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া ডিবির ইনচার্জ ইকবাল বাহার।

ডিবির এই কর্মকর্তা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ৪ আগস্ট বগুড়া শহরের বড়গোলা ট্রাফিক পয়েন্ট এলাকায় ছাত্রজনতার শান্তিপূর্ণ মিছিলে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। ককটেল ও পেট্রোল বোমার বিস্ফোরণের পাশাপাশি পিস্তল ও কাটা রাইফেল থেকে গুলিবর্ষণ করা হয়।

এ হামলায় মো. আ. মান্নান (৭২) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর ১১ সেপ্টেম্বর সদর থানায় মামলা রুজু হয়। ওই মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন ঝুমুর সরকার।

তিনি আরও জানান, ঝুমুর সরকারের বিরুদ্ধে হত্যা, মাদক, অপহরণ, চাঁদাবাজি ও মারপিটসহ মোট ১০টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ার আলোচিত সন্ত্রাসী ঝুমুর সরকার গ্রেপ্তার

আপডেট সময় ০২:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫