ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জামালপুরে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

জামালপুরে শিশু (৫) ধর্ষণ মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।সোমবার (৫ মে) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক সিনিয়র জেলা জজ মো. শহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) রেজাউল আমিন শামীম জানান, ২০২১ সালের ২৩ নভেম্বর দুপুরে মাদারগঞ্জ উপজেলার দিঘলাকান্দি গ্রামের মৃত নুরল মন্ডলের ছেলে জিয়াউল হক তার প্রতিবেশী এক শিশুকে চানাচুর দেওয়ার কথা বলে তার মনোহারী দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগী শিশুর নানা মনির উদ্দিন বাদী হয়ে মাদারগঞ্জ মডেল থানায় মামলা করেন। এর পর ২০২২ সালের ১৪ আগস্ট আদালতে অভিযোগ গঠিত হয়। মামলায় সাত জন সাক্ষীর সাক্ষ্যের ভিত্তিতে বিচার প্রক্রিয়া শেষে আজ রায় দেন আদালত। শিশু ধর্ষণের বিষয়টি আদালতের কাছে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামি জিয়াউল হকের উপস্থিতিতে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও
এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে রায় দেন বিচারক।

জরিমানার অর্থ ধর্ষণের শিকার শিশুর লালনপালন ও শিক্ষায় ব্যয় করা হবে বলে রায়ের আদেশে উল্লেখ করা হয়েছে।

এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন পিপি ও বাদী পক্ষ। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট রেজাউল আমিন শামীম এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবুল হাশেম তরফদার।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জামালপুরে ধর্ষণ মামলায় ১ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৭:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫