ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাজায় অভিযান আরও ব্যাপক করার অনুমোদন দিল ইসরায়েল

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজায় আক্রমণাত্মক অভিযান ধীরে ধীরে সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান সোমবার এ কথা জানিয়েছে।

ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির রবিবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজা অভিযান সম্প্রসারণের লক্ষ্যে রিজার্ভ বাহিনীর কয়েক হাজার সেনাকে ডেকেছে।

ইয়েমেন থেকে ছোড়া হুথির একটি ক্ষেপণাস্ত্রের অংশ ইসরায়েলের প্রধান প্রবেশদ্বার বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে পড়ার কয়েক ঘন্টা পরে, নেতানিয়াহু বলেছেন যে তিনি গাজায় যুদ্ধের পরবর্তী পর্যায়ে আলোচনা করার জন্য নিরাপত্তা মন্ত্রিসভা আহ্বান করছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতি অনুসারে, আমরা আমাদের জনগণকে (জিম্মিদের) ফিরিয়ে দেওয়ার এবং হামাসকে পরাজিত করার লক্ষ্যে চাপ বৃদ্ধি করছি।

বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা দখলে নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ ও তীব্র করছে ইসরায়েল।

গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাজায় অভিযান আরও ব্যাপক করার অনুমোদন দিল ইসরায়েল

আপডেট সময় ১২:৫৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫