ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা,নিহত ২

ঝালকাঠির নলছিটিতে দাঁড়িয়ে থাকা অটোরিকশার সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুজন।

শনিবার (৩ মে) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের দপদপিয়া জিরো পয়েন্ট বকুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।

নিহতরা হলেন, বাকেরগঞ্জ উপজেলার মৃত ইঙ্গল হাওলাদারের ছেলে মো. হাসেম হাওলাদার (৭০) এবং একই উপজেলার ফলাঘর গ্রামের ইস্তাক আলীর ছেলে মো. শামীম ( ৫০)। আহতরা হলেন মাহেন্দ্র গাড়ির যাত্রী মো. বাদল (৪৫) ও মো. ফাহিম (১৩)। তারা বর্তমানে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার সঙ্গে পটুয়াখালী-বরিশালগামী একটি যাত্রীবাহী মাহিন্দ্রা গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশার চালক ছিটকে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যু হয়।

ওসি আব্দুস সালাম বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাহিন্দ্রা গাড়িটি থানা হেফাজতে রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঝালকাঠিতে দাঁড়িয়ে থাকা অটোরিকশায় মাহিন্দ্রার ধাক্কা,নিহত ২

আপডেট সময় ০৪:৩১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫