ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল

ইসরায়েলের দখল করা জেরুজালেমের বিভিন্ন অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে স্থানীয়দের সরিয়ে নেওয়ার পাশাপাশি একটি প্রধান মহাসড়ক বন্ধ করে দেওয়া হয়েছে। আগুন নেভাতে আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। যেখানে বলা হয়েছে, বুধবার (৩০ এপ্রিল) জেরুজালেমের উপকণ্ঠে অবস্থিত এশতাওল বনে বিশাল দাবানলের সৃষ্টি হয়। এক সপ্তাহের মধ্যে এটি দাবানলের দ্বিতীয় ঘটনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, জেরুজালেম থেকে তেল আবিব পর্যন্ত প্রধান রুট ১ মহাসড়কে আগুন জ্বলছে এবং আশেপাশের পাহাড়ের চূড়ায় ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। এসময় অনেক মানুষ তাদের গাড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন।

কর্মকর্তারা এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে অভিহিত করেছেন। বুধবার ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের জেরুজালেম বিভাগীয় কমান্ডার সুমিলিক ফ্রিডম্যান বলেন, ‘আমরা অনেক বড় একটি দাবানলের মধ্যে রয়েছি। সম্ভবত ইসরাইলের ইতিহাসে এটি সবচেয়ে বড়। আগুন নেভাতে আমাদের যে কার্যক্রম চলছে, তা আরও দীর্ঘ সময় চলবে।’

এই দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে ইসরায়েলের কর্মকর্তারা। এরইমধ্যে কয়েকটি দেশের কাছে সাহায্যের আবেদন জানিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, দাবানলের আগুন নেভাতে ইতালি এবং ক্রোয়েশিয়া তিনটি অগ্নিনির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে। শিগগিরই সেগুলো ইসরাইলের পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ইতিহাসে সবচেয়ে বড় দাবানলে পুড়ছে ইসরায়েল

আপডেট সময় ১১:৫৭:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫