ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জুয়া ও মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে (৩৬) থানায় দিলেন বাবা নুরুল ইসলাম। বাবা নুরুল ইসলাম বাদী হয়ে জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত ছেলে বিপ্লব হোসেনকে আসামি করে ভেড়ামারা থানায় একটি মামলা দায়ের করেছে।

আজ বুধবার সকালে জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত বিপ্লব হোসেনকে কুষ্টিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে ভেড়ামারা থানা পুলিশ। বিপ্লব হোসেন ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

ভেড়ামারা থানা ও বাদী নুরুল ইসলাম সুত্রে জানা গেছে, বিপ্লব হোসেন ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া এলাকার নুরুল ইসলামের বড় ছেলে। সে প্রতারক, মাদকাসক্ত ও জুয়ায় আসক্ত। জুয়ার টাকা জন্য দীর্ঘদিন ধরে সে আমাকে আর আমার স্ত্রী জুলেখা বেগমকে অত্যাচার, শারীরিক নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে আসছে। আমাকে হত্যার উদ্দেশ্যে জখম করে। হাসপাতালে ভর্তি ছিলাম। তার মা জুলেখা বেগমকে হাতের আঙ্গুল ভেঙে দেয়। সে আমাকে (নুরুল ইসলাম) হাসুয়া দিয়ে হত্যা করার চেষ্টা করে। প্রতারণার মাধ্যমে ভেড়ামারা থানার ওসি, সার্কেল ও এক কনস্টেবলের আত্মীয়ের কাছ থেকে যথাক্রমে ৮০ হাজার, ৪৫ হাজার ও ৫৫ হাজার টাকা নিয়েছিল। পরবর্তীতে থানার সালিশি বৈঠকে এই টাকা তাকে পরিশোধ করতে হয়েছে। ছেলের প্রতারণা আর জুয়ায় আসক্তির কারণে ভুক্তভোগীরা তার বাড়িতে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। বিপ্লব হোসেন ইলেকট্রিক্যাল পণ্য ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণা করে আসছে।

বিপ্লব হোসেনের ছোট ভাই ইখলাস হোসেন বলেন, আমাদের সোনার সংসারকে নষ্ট করেছে সে। বিপ্লব হোসেন লাখ লাখ টাকা জুয়া খেলে শেষ করেছে।

বিপ্লব হোসেনের বোন বন্যা খাতুন বলেন, সংসার বিমুখ বিপ্লব হোসেন নেশাই বাবার থেকে জোর করে সম্পত্তি লিখে নেয়। জমি বিক্রির টাকা জুয়ায় আসক্ত ও মাদকাসক্ত করে তা খরচ করে। জুয়ার টাকা জোগাতে সে আমার বাবা আর মাকে নির্যাতন করতো।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহিদুল ইসলাম বলেন, বাবা নুরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু হয়েছে। সেই মামলায় বিপ্লব হোসনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জুয়া ও মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

আপডেট সময় ০১:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫