ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

নরসিংদীতে রেললাইনে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে সেলিনা বেগম (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। মঙ্গলববার (২৯ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বাসাইল রেলগেইটে পাশে চিনিশপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সেলিনা বেগম নরসিংদী পৌর এলাকার বাসাইল মহল্লার বশির উদ্দিনের স্ত্রী ও চার সন্তানের জননী।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে বাসা থেকে বের হয়ে রেললাইন ধরে হাঁটছিলেন সেলিনা বেগম। এ সময় ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ক্ষতবিক্ষত হন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনেরা মরদেহ শনাক্ত করেন। পরে রেলওয়ে ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিহতের ছেলে ওমর ইয়াসিন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো. জহিরুল ইসলাম বলেন, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছেন পরিবার। পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রেললাইন ধরে হাঁটার সময় ট্রেনে কাটা পড়ে গৃহবধূর মৃত্যু

আপডেট সময় ০৩:৩৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫