ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৯

কুমিল্লায় সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্যসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশিবিদেশি অস্ত্র ও মাদক জব্দ করা হয়।আজ রোববার সকাল ৯টায় কুমিল্লা র‌্যাব-১১ এর অধিনায়ক লে.কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আটকেরা হলেন—মো. রুবেল (৩৫) হুমায়ুন কবির (৪৫), মো. আকিব হোসেন (২৯), মো. সাজ্জাদ হোসেন (৪৭), মো. শাহাদাত হোসেন (২৮), মো. সাইফুল ইসলাম (১৯), মো. ইমরান হোসেন রতন (১৯), মো. মোজাহিদ (২১) ও মো. রফিউল আলম শাফি (২০)।

আটকদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।

র‌্যাব কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, সাম্প্রতিক সময়ে কুমিল্লা নগরীতে কিশোর গ্যাং আবারও মাথাচড়া দিয়ে উঠেছে। কিশোর গ্যাং প্রতিরোধে গতকাল শনিবার (২৬ এপ্রিল) রাতে সেনাবাহিনী ও র‌্যাবের যৌথ অভিযানটি আজ রোববার ভোর পর্যন্ত চলে।

অভিযানে সদর দক্ষিণ উপজেলার অস্ত্র সরবরাহকারী মো. রুবেলকে (৩৫) প্রথমে আটক করা হয়। রুবেল সম্প্রতি কুমিল্লা শহরে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং বিভিন্ন কিশোর গ্যাংয়ের কাছে অস্ত্র সরবরাহ করতেন।

অপরদিকে কুমিল্লা শহরের রেসকোর্স পলাশী গলি এলাকায় পৃথক অভিযানে তিনজনকে আটক করা হয়। অভিযানকালে টেবিলের নিচে লুকানো অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন এবং অন্যান্য বিপুল পরিমাণ অবৈধ দ্রব্য উদ্ধার করা হয়। যার মধ্যে ছিল—ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণালংকার, ছুরি, কুড়াল, ল্যাপটপ ও নগদ অর্থ।

আটকদের তথ্যের ভিত্তিতে পরে আরও অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের চার সদস্যকে আটক করা হয়। তাদের কাছ থেকেও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এছাড়া অভিযানের সময় হুমায়ূন কবির (৪৫) নামে আরও এক ব্যক্তিকে আটক করা হয়। আটকদের বিরুদ্ধে থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের সদস্যসহ আটক ৯

আপডেট সময় ০১:৫৭:৫১ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫