ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী Logo নওগাঁর সাপাহারে মাদরাসার পুকুর দখল নিয়ে হামলা ও লুটপাট

সিরাজগঞ্জে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে এক পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রাসেদুল ইসলাম (৪০)। তিনি তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং একজন পিকআপ ভ্যানচালক।

তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে এবং রাস্তার পাশে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।

নিহতের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই রাসেদুল নিখোঁজ ছিলেন। আজ সকালে তার লাশ পাওয়া গেল। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তারা জানেন না।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা  

সিরাজগঞ্জে পিকআপ চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫

সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরে এক পিকআপ চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম রাসেদুল ইসলাম (৪০)। তিনি তাড়াশ পৌর সদরের ওয়াপদাবাঁধ এলাকার আব্দুল কাদেরের ছেলে এবং একজন পিকআপ ভ্যানচালক।

তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে এবং রাস্তার পাশে লাশ ফেলে রেখে পালিয়ে যায়।

শনিবার সকালে পথচারীরা রাস্তার পাশে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে।

নিহতের মা আকলিমা খাতুন জানান, গতকাল শুক্রবার রাত থেকেই রাসেদুল নিখোঁজ ছিলেন। আজ সকালে তার লাশ পাওয়া গেল। তবে কে বা কারা এবং কী কারণে তাকে হত্যা করেছে, তা তারা জানেন না।

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481