ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নরসিংদীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

নরসিংদীতে ১২ ঘণ্টার মধ্যেই রাজু মিয়া (৪০) এবং মানছুরা বেগম (৩৫) নামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) দুপুরে শেখেরচর-বাবুরহাট বাজারের তিনতলা একটি ভবনের কার্নিশ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় স্বামী রাজু মিয়ার মরদেহ।

এর আগে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে একই থানার বালুসাইর এলাকার নিজগৃহে থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় মানছুরা বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মহিষাশুরা ইউনিয়নের বালুসাইর এলাকার রাজু মিয়া (৪০) এবং মানছুরা বেগমের (৩৫) ১৯ বছরের দাম্পত্য জীবনে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। দীর্ঘ বছর ধরে রাজু মিয়া মাদকাসক্ত হওয়ায় পারিবারিক কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে কলহের জেরেই গতকাল স্ত্রী মানছুরা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের দরজা তালাবদ্ধ করে পালিয়ে যায়। পরে রাত সাড়ে ৮টার দিকে তালা ভেঙে পুলিশ গৃহবধূর মরদেহ উদ্ধার করে। এরপর থেকেই স্বামী রাজু মিয়া পলাতক ছিল। আজ সকাল ১১টার দিকে বাবুরহাটের একটি তিনতলা ভবনের কার্নিশে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় বাজারের ব্যবসায়ীরা। ধারণা করা হচ্ছে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যা করেছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, গতকাল ওই নারীর নিজ বসত ঘরের দরজার তালা ভেঙে ওড়না পেঁচানো অবস্থায় মরদেহ দেখতে পায় তার স্বজনরা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করে। আজ সকাল ১১টার দিকে শেখেরচর-বাবুরহাটে তার পলাতক স্বামীর মরদেহের খবর পেয়েছি। ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ উদ্ধারে কাজ করছে শেখেরচর পুলিশ ফাঁড়ি। ধারণা করা হচ্ছে নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যাওয়া স্বামী আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নরসিংদীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:২৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫