ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

জামালপুরে বাড়ির উঠোনের গাছ বিক্রিকে কেন্দ্র করে মঞ্জিলা বেগম জিরা (৬৫) নামে এক নারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর পৌরসভার হাটচন্দ্রা রেলঘুন্টি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত মঞ্জিলা বেগম জিরা হাটচন্দ্রা গ্রামের তোতা মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয়রা জানায়, টাকার অভাবে বাড়ির উঠোনে থাকা ‘লম্বু’ নামে একটি গাছ বিক্রি করেন মঞ্জিলা বেগম। সকালে কিনে নেওয়া ওই গাছ কাটতে আসেন ব্যাপারী শেখ ফরিদ। ছেলে মঞ্জু গাছ কাটতে বাধা দিলে ব্যাপারীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ধারালো চাকু দিয়ে ওই গাছ ব্যাপারীর পেটে এলোপাতাড়ি আঘাত করেন মঞ্জু। গাছ ব্যাপারীকে উদ্ধার করতে মঞ্জিলা বেগম এগিয়ে এলে তাকেও চাকু দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান মঞ্জিলা বেগম। প্রতিবেশীরা এগিয়ে এলে মঞ্জু পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় গাছ ব্যাপারী শেখ ফরিদকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া খান মামুন জানান, ‘নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত মঞ্জুকে আটকের জন্য অভিযানে নেমেছে পুলিশ।’

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জামালপুরে মাকে কুপিয়ে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

আপডেট সময় ০৪:৫৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫