ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে চালক ও হেলপার নিহত হয়েছেন। সোমবার (১৪ এপ্রিল) রাত সোয়া ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালীর ঘোপঘাপ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- যশোরের কেশবপুর উপজেলার সাহেব আলীর ছেলে ট্রাকচালক মো. ইদ্রিস আলী (৩০) ও একই এলাকার চালকের সহকারী মো. হায়দার আলী (৩২)।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জানান, ঢাকা থেকে যশোরগামী তরমুজ বোঝাই একটি ট্রাক রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পাশে গাছে ধাক্কা লাগে এবং ট্রাকটি উল্টে যায়। এতে ট্রাকচালক ও চালকের সহকারী ঘটনাস্থলে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেরহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশ কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, মরদেহ দুটি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ রিপোটার : 





















