ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বরিশালে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

বরিশাল সদর উপজেলায় একটি বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ এপ্রিল) সকালে চরকাউয়া ইউনিয়নের পূর্ব কর্নকাঠী গ্রামের নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন—উপজেলার পূর্ব কর্নকাঠী গ্রামের রাহাত হাওলাদার (২৯) এবং তার স্ত্রী লামিয়া আক্তার (১৯)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ইজিবাইক চালক স্বপন হাওলাদারের ছেলে রাহাত হাওলাদারের ঘরের দরজা সকাল ৮টার দিকে বন্ধ দেখতে পান পরিবারের সদস্যরা। এতে সন্দেহ হলে তারা জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান, রাহাত ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন এবং তার স্ত্রী লামিয়ার মরদেহ খাটের ওপর পড়ে আছে। পরে তারা প্রতিবেশীদের সহায়তায় পুলিশে খবর দেন।

বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ওই দম্পতির মধ্যে পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরদেহ দুটি উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বরিশালে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৩:৫৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫