ঢাকা ০২:১২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর মহাদেবপুর সাবেক উপজেলা চেয়ারম্যান বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

নওগাঁর মহাদেবপুর সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুর কুঞ্জবন নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাসুদুর রহমান মহাদেবপুর উপজেলা যুব লীগের সদস্য। তিনি উপজেলার খেজুর ইউনিয়নের কুঞ্জবন গ্রামের জসিম উদ্দীনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আলম বলেন, গতকাল রাতে বদলগাছী থানা পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে মাসুদুর রহমান মাসুদকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে বদলগাছী থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বদলগাছী থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িতের অভিযোগে রয়েছে।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, গ্রেপ্তারের পর থানা হেফাজতে মাসুদকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গত বছরের ৫ নভেম্বর ককটেল বিস্ফোরণের ঘটনায় বদলগাছী থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর মহাদেবপুর সাবেক উপজেলা চেয়ারম্যান বিস্ফোরক মামলায় গ্রেপ্তার

আপডেট সময় ০১:৩২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫