ঢাকা ০১:২১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

নওগাঁ সদর ও মান্দা উপজেলায় পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা-পুলিশ।

নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার তিলকপুর ইকরতারা গ্রামের জামাল হোসেন (৫২) ও মান্দা উপজেলার চকউলি গ্রামের রায়হান আলী (২৫)।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম বলেন, জামাল হোসেন শৈলগাছি গ্রামের একটি মুরগির খামারে স্ত্রীসহ শ্রমিক হিসেবে কাজ করতেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে স্থানীয় বাসিন্দারা খামার থেকে প্রায় ১০০ গজ দূরে সড়কের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। প্রাথমিকভাবে জামালের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

অন্যদিকে মান্দা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান, উপজেলার চকউলি গ্রামের একটি পুকুরপাড়ে আমগাছে ঝুলন্ত অবস্থায় রায়হানের মরদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫