ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু বেড়ে ৯৮

ডোমিনিকান রিপাবলিকের রাজধানী সান্তো ডোমিঙ্গোতে নাইটক্লাবের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৯৮ জন, আহত হয়েছেন অন্তত দেড়শ মানুষ।

দেশটির প্রাদেশিক পরিষদের একজন গভর্নর এবং সাবেক বেসবল খেলোয়াড় অক্টাভিও ডোটেলও রয়েছেন নিহতদের মধ্যে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৫১ বছর বয়সী ডোটেলকে ধ্বংসস্তূপ থেকে বের করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

ঘটনাটি ঘটে মঙ্গলবার প্রথম প্রহরে, জনপ্রিয় মেরেংগে গায়ক রুবি পেরেজের কনসার্ট চলছিল জেট সেট নামের ওই নাইটক্লাবে। রুবি পেরেজ নিজেও ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছেন।

ওই নাইটক্লাবে তখন কয়েকশ মানুষ ছিল। এখনো প্রায় ৪০০ জন উদ্ধারকর্মী জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সান্তো ডোমিঙ্গোর জরুরি সাড়াদান কেন্দ্রের পরিচালক হুয়ান ম্যানুয়েল মেন্ডেজ অবশ্য আশা করছেন, ধসে পড়া ছাদের নিচে যারা আটকা পড়েছেন, তাদের অনেকেই হয়ত এখনো জীবিত আছেন।

বিবিসি লিখেছে, জেট সেট সান্তো ডোমিঙ্গোর একটি জনপ্রিয় নাইটক্লাব। প্রতি সোমবার সন্ধ্যায় সেখানে কনসার্টের আয়োজন করা হত। অনেক রাজনীতিবিদ, ক্রীড়াবিদ এবং বিভিন্ন ক্ষেত্রের তারকারাও সেখানে উপস্থিত থাকতেন।

নিহতদের মধ্যে রয়েছেন মন্টে ক্রিস্টি প্রদেশের গভর্নর নেলসি ক্রুজ, যিনি বেসবল খেলোয়াড় নেলসন ক্রুজের বোন।

ট্যাগস

নাইটক্লাবের ছাদ ধসে মৃত্যু বেড়ে ৯৮

আপডেট সময় ১২:২১:০০ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫