ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁর আত্রাইয়ে ১৩টি গরু সহ চোর আটক

কয়েক দিন আগে নওগাঁ জেলার আত্রাই থানাধীন নৈদিঘী গ্রামে বড় ধরনের গ রু চুরির ঘটনা ঘটে। জনৈক মোঃ মোরশেদ আলী শেখ এর বাড়ির গোয়ালঘর থেকে ৮টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ গরু চোর চক্র।

ঘটনার পরপরই নওগাঁ জেলা পুলিশের একাধিক বিশেষ টিম তথ্য প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে গত ২২ মার্চ ২০২৫ খ্রি. আত্রাই থানা পুলিশ চোরচক্রের সদস্য মোঃ ছোটন প্রামানিক (২৭) কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ছোটন প্রামানিক ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামির স্বীকারোক্তির ভিত্তিতে আত্রাই থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে মোঃ আঃ গফুর শাহ (৪০) এর গোয়ালঘর থেকে ১৩টি চোরাই গরু উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গরু গুলোর মধ্যে আত্রাই থেকে চুরি হওয়া ৫টি গরু রয়েছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, মোঃ আঃ গফুর শাহ বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, গ্রেফতারকৃত মোঃ ছোটন প্রামানিক এর বিরুদ্ধে ইতিপূর্বেও আত্রাই থানায় একটি চুরির মামলা রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁর আত্রাইয়ে ১৩টি গরু সহ চোর আটক

আপডেট সময় ০৩:৩১:২৭ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫