ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’ Logo ৩ জেলার ডিসি ও রাজশাহী বিভাগীয় কমিশনার প্রত্যাহার, প্রজ্ঞাপনে যা জানালো Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার

শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে পরিবহন চলাচল বন্ধ

মোটর শ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে সব রুটে পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ বুধবার সকাল থেকে বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সদস্যরা পরিবহন চলাচল বন্ধ করে দেন।

এর আগে গত মঙ্গলবার বিকেলে শহরের স্টেশন রোডে নারিকেল ব্যবসায়ীদের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাচালকদের বাগ্‌বিতণ্ডা থামাতে গেলে মোটরশ্রমিক ইউনিয়নের দুই নেতার ওপর হামলা করেন ব্যবসায়ীরা।

হামলায় আহত ব্যক্তিরা হলেন বগুড়া মোটরশ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রানা ও সদস্য হযরত আলী। তাঁরা বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই হামলার জের ধরে বুধবার সকাল থেকে পরিবহনশ্রমিকেরা শহরের চারমাথা, ঠনঠনিয়া, হাড্ডিপট্টি, স্টেশন রোডসহ বিভিন্ন এলাকায় লাঠিসোঁটা নিয়ে সড়কে নেমে বাস ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ করে দেন। আকস্মিকভাবে পরিবহন চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে। বিশেষ করে ঢাকাগামী যাত্রীরা আগাম টিকিট সংগ্রহ করেও গন্তব্যে যেতে পারছেন না।

এদিকে মঙ্গলবার দুজন পরিবহন শ্রমিকনেতার ওপর হামলার পর বুধবার শহরের স্টেশন রোডে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন। বুধবার বেলা ১১টার দিকে পরিবহনশ্রমিকেরা স্টেশন রোডে বন্ধ রাখা নারিকেলের দুটি আড়তে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেন। দোকান দুটি হামলার শিকার শ্রমিক নেতা আনোয়ার হোসেনের। মানিক ও রতন নামের দুই ব্যবসায়ী ভাড়া নিয়ে ব্যবসা করতেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘পরিবহন মালিক ও শ্রমিক নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে। দুজন পরিবহন শ্রমিকনেতার ওপর হামলার অভিযোগে মঙ্গলবার রাতেই নারিকেল ব্যবসায়ী রতনকে আটক করা হয়েছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।’

ট্যাগস

সালিশে নারীকে জুতাপেটা, চেয়ারম্যান বললেন ‘রায় কার্যকর করেছি’

শ্রমিক নেতাদের ওপর হামলার প্রতিবাদে বগুড়া থেকে পরিবহন চলাচল বন্ধ

আপডেট সময় ০১:৩২:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫